ডেমরার মাতুয়াইলের ট্রাসমি কোম্পানি লিমিটেডের ডিএমডি সাইফুল ইসলামের কাছ থেকে র্যাব পরিচয়ে ২৬ লাখ ১২ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাজ্জাদ হোসেন (৩৫), মো. কবির হোসেন (৫০), মো. শরিফ (২৫), মো. মনির হোসেন (৪০) ও মো. হাবিবুর খন্দকার (৩৮)।
রমনা মডেল থানার তথ্য অনুযায়ী, ৪ ডিসেম্বর দুপুরে সাইফুল ইসলাম তাঁতীবাজার থেকে টাকা নিয়ে বাসায় ফেরার পথে বংশাল চৌরাস্তায় একটি বাসে ওঠেন। কাকরাইল মোড়ে ট্রাফিক সিগন্যালে ১০-১২ জন ব্যক্তি র্যাব পরিচয়ে বাসে উঠে সাইফুলকে মামলার আসামি বলে চিহ্নিত করে। তাদের মধ্যে একজন র্যাবের জ্যাকেট, হাতকড়া ও ওয়্যারলেস সেট বহন করছিলেন।
তারা সাইফুলকে বাস থেকে নামিয়ে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায় এবং তার সঙ্গে থাকা টাকার ব্যাগ রেখে পালিয়ে যায়। সাইফুলের অভিযোগের ভিত্তিতে রমনা থানায় মামলা হলে তদন্তে ডাকাত দলের পাঁচ সদস্যকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়।
0 মন্তব্যসমূহ